কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
আষাঢ়ের অতিবৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ডাইনকিনি, হরতকিতলা, হরিণহাটি, বিশ্বাসপাড়া, হাবিবপুর, শিয়ালপাড়া, পূর্ব চান্দরা ও ছাপড়া মসজিদসহ ৮ গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে| পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা, জলাধার সংরক্ষণ না করা এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা সচল না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ভুক্তভোগীরা|এদিকে গত তিন দিন ধরে বৃষ্টির পানি জমে ঘরদোর ও দোকানপাটে পানি ঢুকে পড়ায় মারাত্মক বিপাকে পড়েছেন এলাকাবাসী| স্থানীয় রুট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা|
গতকাল বৃষ্টিপাত কম হওয়ায় পৌরসভা সংলগ্ন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে পানি নেমে গেলেও এলাকার জলাবদ্ধতা দূর হয়নি| এর ওপর আজ থেমে থেমে বৃষ্টি হচ্ছে|এদিকে অনেক স্থানেই পানি কমে গেলেও বিশ্বাস পাড়া এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে& আবার কোথাও কোথাও পানি সেচ্ছতে ইলেকট্রিক মটর পাম্প লাগিয়ে জলাবদ্ধতা দুর করার চেষ্টা করছে| আবার কোথাও নিজেরাই পানি সেচার কাজ করছে|
পৌর প্রসাসনের সবকয়টি ইউনিট একযোগে দূরবস্থা নিরসনে কাজ করছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন| তিনি আরো বলেন অনেক স্থানেই পানি কমে গেছে| যেখানে এখনোও জলাবদ্ধতা রয়েছে আজকের মধ্যেই তা কমে যাবে|
projonmo21.com Popular bangla online newsportal