সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ও ভাঙচুর

সালথায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ও ভাঙচুর

 

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাতে এই ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ছোট বাহিরদিয়া মাদ্রাসা মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি মীমাংসা করা হলেও বুধবার সন্ধ্যায় মুফতি শফিকুল ইসলামের নেতৃত্বে আবু বক্কার মোল্যার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে ঘরের দরজা-জানালা ও টিনের বেড়া ভাঙচুর করা হয়।

 

এ ঘটনায় স্থানীয় মোড়ল মুফতি শফিকুল ইসলামসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

ভুক্তভোগী আবু বক্কার মোল্যা বলেন, মুফতি শফিকুল ইসলামের নেতৃত্বে আমার বাড়িতে আমি হয়েছে। এই

হামলায় আমার প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আমার ঘর থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে।

 

তবে অভিযুক্ত মুফতি শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না এবং এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

 

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!