নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
টানা তিন ঘন্টার বারি বর্ষণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বাসা বাড়ি| এতে পানি বন্ধি হয়ে পড়েছে প্রায় অর্ধলাখ পরিবার| এদিকে বৃষ্টির পানিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক তলিয়ে যাওয়ায় মহাসড়কে ধীরগতিতে চলছে গণপরিবহন| এছাড়াও পৌরসভার ৫,৭,৮ ওয়ার্ডের হরিনহাটি, মোল্লাপাড়া, বিশ্বাসপাড়া,কালামপুরসহ আসে পাশের এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে| এতে বিপাকে পড়েছেন এসব এলাকায় বসবাসরত বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা ও সাধারন বাসিন্দারা| অপরিদকে বৃষ্টির পানি বৃদ্ধি পেয়ে প্রায় ১৬ টি শিল্প কারখানার ভিতর পানি প্রবেশ করায় সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে| এক দিকে বৃষ্টির পানি অরদিকে ময়লাযুক্ত ড্রেনের পানি এক হয়ে বিভিন্ন বাসা ডুকে আসবাবপত্রসহ নষ্ট হয়ে গেছে মুল্যমান জিনিসপত্র| এক দিকে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা অন্যদিকে পানি নিস্কাশনের অব্যবস্থাপনা দুটি ভোগান্তির কারন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা| এদিকে এই জনভোগান্তির মুল কারন অপরকল্পিত নগরায়ন ও পৌরসভার অব্যবস্থাপনাকে দায়ি করছেন স্থানীরা| মঙ্গলবার সকালে এসব এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় ভোর থেকে টানা তিন ঘন্টার বৃষ্টিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কসহ আঞ্চলিক সড়ক গুলোতে বুক সমান পানি| এদিকে বৃষ্টির পানি কারখানায় প্রবেশ করায় এপেক্স ফুটওয়্যার লিমিটেড এর দুটি শাখা, এপেক্স র্ফামা, সটারলিং ফ্যাসন, আর এল নিটিং, মন্ডল গ্রুপ, লিভার্টি এপারেলস, ডিভাইংসহ প্রায় ১৫ টি শিল্প কারখানা ১ দিনের সাধারন ছুটি ঘোষনা করেছে কারখানা কতৃপক্ষ|স্থানীয়দের অভিযোগ পানি নিস্কাশনের জন্য পৌরসভার যে ড্রেন গুলো রয়েছে তা দীর্ঘদিন ধরে পরিস্কার না করায় অপরদিকে ড্রেনেজ ব্যবস্থা প্রশারিত না করায় এ জলাবদ্ধতার মুল কারন|এখানে সামান্য একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় এসব এলাকা|
স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন, শরিফ আহমেদ ও টুটুল জানায় বিশ্বাসপাড়া, হরিনহাটিসহ পল্লীবিদ্যুত এলাকার এসব অঞ্চলের জন্য দুটি ড্রেন রয়েছে| একটি হরিনহাটি এলাকা হয়ে মাটিকাটার দিকে চলে গেছে| অন্যটি বিশ্বাসপাড়া আনসার একাডেমি হয়ে চলে গেছে|এই দুটি ড্রেনের মুল মাথায় তিনটি বহুতল ভবন ˆতরি করেচে স্থানীয় ভবন মালিকরা| আর এই খাল দখল করে ভবন নির্মানে যে পৌরসভার অনুমতি কিভাবে নিলো এটা আমাদের বৌধকাম্য নয়| এছাড়াও আনসার একাডেমির তিন নাম্বার গেইটের সামনে যে ড্রেনের কালর্ভাট রয়েছে সেটি বন্ধ করে দিয়ে বহুতল ভবন নির্মান ও সিমনা প্রাচির নির্মান করছেন একাডেমি কতৃপক্ষ| এতে করে বিশ্বাসপাড়া ও হরিনহাটি এলাকায় জলাবদ্ধতা বেশি হয়েছে| আমরা তাদের অনেকবার বলেছি কিন্তু তারা বিষয়টি আমলে নেয়নি| তাছাড়া এসব এলাকায় বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা ভাড়া বাসায় বসবাস করেন| আজকের বৃষ্টির পানি ওইসব বাড়িতে প্রবেশ করায় প্রায় গলাসমান তলিয়ে গিয়েছে| বেশিরভাগ ভাড়াটিয়া তাদের জিনিসপত্র বের করতে না পাড়ায় পনিতে নষ্ট হয়ে গেছে|
এদিকে জেলা মটরমালিক ও শ্রমিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন বলেন সকাল থেকেই আমরা পানি নিস্কাশনের জন্য সেচ্ছায় জনবল নিয়োগ করেছি পাশাপাশি আমরা বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই কাজ করছি|
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন ইতিমধ্যে জলাবদ্ধতার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি এবং সঙ্গে সঙ্গেই আমরা পৌরকতৃপক্ষকে নির্দেশ দিয়েছি| ড্রেনেজ ময়লা পরিস্কার করে পানি নিস্কাশনের জন্য জনবল নিয়োগ করা হয়েছে|আশা করছি দুপুরের মধ্যেই জলাবদ্ধতা কমে যাবে|
projonmo21.com Popular bangla online newsportal