হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ও চলাচলের দাবিতে সড়ক অবরোধ ও মানব বন্ধন করেছে এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী ও অভিভাবক সহ শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার(১৫ জুন) সকালে উপজেলার পশ্চিম গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এলাকাবাসী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ সমাবেশে বক্তব্য রাখেন সম্প্রতি ওই সড়কে সড়ক দূর্ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা সুজন ইসলাম আবেগ ঘন কণ্ঠে বলেন”এই রাস্তায় বরাবরই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অনেক শিশু, কিশোর, যুবক ও বৃদ্ধ প্রাণ হারিয়েছেন ও আহত সহ পঙ্গু হয়েছেন। মহান আল্লাহর অশেষ রহমতে আমার ছেলেও সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে অলৌকিক ভাবে বেঁচে গিয়েও সে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু ভবিষ্যতে যেন আর কোনো বাবা মায়ের বুক খালি না হয়, সেজন্য ওই স্থানে যানবাহনের গতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,এই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের ব্যস্ততম সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় বারবার সড়ক দূর্ঘটনায় শিশুদের জীবন প্রদীপ নিভে যাচ্ছে।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিরাপত্তায় ৪টি দাবি জানান,
দাবী গুলো হচ্ছে ১. বিদ্যালয়ের ঠিক সামনের সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে অবিলম্বে স্পিড ব্রেকার স্থাপন করতে হবে।
২. জেব্রা ক্রসিং কোমলমতি শিশুদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করতে হবে।
৩. গাড়ি চালকদের সচেতন করতে “সামনে বিদ্যালয়, গতি কমান” সম্বলিত পর্যাপ্ত সাইনবোর্ড স্থাপন করতে হবে।
৪, স্কুল শুরু এবং ছুটির সময়ে রাস্তা পারাপারের জন্য বিশেষ ট্রাফিক বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,
এই বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কর্তৃপক্ষের এই ব্যর্থতা ও উদাসীনতার কারণেই আজ এই দূর্ঘটনা। যদি দ্রুততম সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন করা না হয়, আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
projonmo21.com Popular bangla online newsportal