নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক টাওয়ার মার্কেট এলাকায় গত ১০ জুন রাতে এক নারী পোষাক শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা করা মামলায় নিহতের স্বামী সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ| পরে গতকাল রোববার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়|
শনিবার রাতে মৌচাক টাওয়ার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়|
আটককৃতরা হলো নিহতের স্বামী টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোবিদিয়া গ্রামের সিরাজুলের ছেলে শ্যামল মিয়া(২১) ও মৌচাক ডুলিপাড়া এলাকার পঞ্চন বর্মনের ছেলে রমেশ বর্মন(৩৫)|আমির উদ্দিনের ছেলে মানিক মিয়া(৪০)|
পুলিশ সূত্র জানায় গত শনিবার দুপুরে এ ঘটনায় নিহতের মা জাকিয়া বেগম বাদি হয়ে শ্যামলের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন| পুলিশ রাতেই ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাড়া বাসা থেকে বাড়ির মালিক মানিক ও তার স্বামী শ্যামলসহ তিনজকে জিজ্ঞাসা বাদের জন্য তাদের গ্রেফতার করে পুলিশ|এদিকে ওই নারীর মৃত্যুর ঘটনার পর থেকেই মৃত্যুর বিষয়টি নিয়ে জনমহলে সমালোচনার ঝড় উঠে|
উল্লেখ্য জীবিকার তাগিদে টাঙ্গাইল জেলা থেকে স্বামীকে নিয়ে কালিয়াকৈর উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকায় মানিক নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন সাহেরা| নিহতের স্বামী শ্যামল একজন গাড়ি হেলপার| শ্যামল প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হয়ে যায়| পরে রাত আনুমানিক ২টার দিকে তার স্বামী শ্যামল বাড়িতে পৌঁছে ঘরের দরজায় সিটকারি বাহিরে থেকে লাগানো দেখতে পায়|এসময় দরজা খুলে দেখতে পাই মেঝেতে সাহেরাকে অচেতন অবস্থায় পড়ে আছে| বুকের কাপড় গলায় পেঁচানো| সাহেরার কোনো শব্দ নেই|এসময় স্বামীর চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন| এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে| ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়|
এ বিষয়ে মৌচাক ফাঁড়ি পুলিশের উপ- পরিদর্শত ওমর ফারুক বাবু জানায় নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনার তার মা বাদি হয়ে একটি মামলা দায়ের করে| ওই মামলার ভিত্তিতে ওই নারীর স্বামী ও বাড়ির মালিকসহ তিন জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়|
projonmo21.com Popular bangla online newsportal