সর্বশেষ :
Home / সারাদেশ / হরিপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হরিপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 

জসীমউদ্দিন ইতি (ঠাকুরগাঁও) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গৃহীত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির” অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের হরিপুরে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

 

শনিবার (১৩ জুন ২০২৪/৩০ জ্যৈষ্ঠ ১৪৩১) হরিপুর উপজেলা প্রশাসন এবং উপজেলার ৬টি ইউনিয়নের যৌথ উদ্যোগে এই বিশাল কর্মসূচির সূচনা করা হয়।

 

 

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর।

 

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সৈয়দ শাহীনুর ইসলাম, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের।

 

 

এছাড়াও উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক বন বিভাগ, দিনাজপুরের আওতাধীন হরিপুর এসএফপিসির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

উদ্বোধনকালে বক্তারা বলেন, পরিবেশের বিপর্যয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুশীতল বাংলাদেশ বিনির্মাণে এই বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এবং ফাঁকা জায়গায় সরকারি-বেসরকারি উদ্যোগে এই চারা রোপণ ও তা রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!