সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি গহীন জঙ্গলে ডাকাতির প্রস্ততিকালে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ| এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়| পরে গ্রেফতারক দের গতকাল শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়|

গ্রেফতারকৃতরা হলো উপজেলার আন্দারমানিক গ্রামের জামাল উদ্দিনের ছেলে নাইম আহমেদ(২৭), কলাবাধা পশ্চিমপাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে মেহেদী হাসান(১৯), বাদল হোসেনের ছেলে আশফাক হোসেন(২৭) ও নাটোরের বড়াই গ্রাম উপজেলার রানীর বাজার গ্রামের আলহাজ মোল্লার ছেলে শাকিল মোল্লা(১৭)|

পুলিশ সূত্র জানায় এই চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে চুরি ছিনতাই ও ডাকাতির সংগঠিত করে আসছিলো| বৃহস্পতিবার রাতের দেড়টার দিকে মৌচাক দোকানপাড় এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি জঙ্গলে ১০ থেকে ১২ জনের একটি দল ডাকাতির প্রস্ততিকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়| এসময় ডাকাতদলের চার সদস্যকে গ্রেফতার করলেও অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়| পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়|

 

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানায় ডাকাতির প্রস্ততিকালে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!