সর্বশেষ :
Home / সারাদেশ / গাজীপুরে পুলিশের অভিযানে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার-৩

গাজীপুরে পুলিশের অভিযানে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার-৩

 

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের বিশেষ অভিযানে গত মঙ্গলবার রাতে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ| এসময় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে গতকাল বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়|

গ্রেফতারকৃতরা হলো উপজেলার রতনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল নাঈম(৩৪), রাখালিয়াচালা গ্রামের তুহিন আহমেদ(২৫) ও মৃত সিদ্দিক মিয়ার ছেলে ছাব্বির হোসেন(২৬)|গ্রেফতারকৃতরা আঃন্ত ছিনতাই চক্রের সদস্য| তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে|

পুলিশ সূত্র জানায় গত ২৯ মে রাতে রংপুর থেকে যাত্রী নিয়ে রাজধানী মহাখালীর দিকে যাচ্ছিলেন প্রাইভেটকারটি| এদিকে রাতের দুইটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার উড়াল সেতুর মাঝখানে পৌছালে| পিছন থেকে দুটি মোটরসাইকেল ওই প্রাইভেটকারের গতিরোধ করে চার যুবক| এসময় ছিনতাইকারীরা ওই গাড়ির চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৮৫০০শত টাকা ও প্রাইভেটকারটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়| এ ঘটনার পরদিন ৩০ মে সকালে ওই গাড়ির মালিক নিপু মিয়া বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন| এদিকে এ ঘটনার পর থেকেই পুলিশের একটি টিম তদন্তে নামে| পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে উপজেলার রতনপুর এলাকা থেকে গত সোমবার রাতে গাড়ি উদ্ধার করে পুলিশ| এসময় দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়| পরে তাদের দেয়া তথ্যমতে মঙ্গলবার বিকালে রাখালিয়াচালা এলাকায় অভিযান চালিয়ে আরো তিনজন কে গ্রেফতার করে পুলিশ| এ ঘটনার মুল হোতা এখনো পলাতক রয়েছে|

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানায় ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে| বাকিদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!