সর্বশেষ :
Home / সারাদেশ / দৌলতপুরের আলোচিত ডাবল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দৌলতপুরের আলোচিত ডাবল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

 

 

আব্দুল আল মামুন,বিশেষ প্রতিনিধি:

 

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকির পাড়া গ্রামের আলোচিত আপন ভাবি ও ভাতিজা হত্যা মামলার প্রধান আসামি ইউসুফ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

 

প্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

 

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ মে রাতে পারিবারিক বিরোধের জেরে দেবর ইউসুফ আলীর বিরুদ্ধে তার ভাবি আমিনা (৩০) ও দুই বছরের ভাতিজা আসলামকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ ওঠে। এ ঘটনায় গুরুতর আহত হন তার বড় ভাই ও স্থানীয় কাপড় ব্যবসায়ী আব্দুস ছালাম (৪৫)।

 

 

স্থানীয় সূত্রের দাবি, ঘটনার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছালামের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ইউসুফ আলী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বাড়ির ভেতর থেকে ছালামের স্ত্রী আমিনা ও ছেলে আসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

 

 

স্থানীয়দের দাবি, ছালামের ওপর হামলার আগেই আমিনা ও শিশু আসলামকে হত্যা করে ঘাতক ইউসুফ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউসুফ আলী পলাতক ছিলেন।

 

 

দৌলতপুর থানা পুলিশ হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতদের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

 

 

মামলার তদন্তের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে প্রধান আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, ‘এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!