নীলফামারী জেলা প্রতিনিধি
দীর্ঘ ১৬ বছর পর নীলফামারীর জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) জলঢাকা সাব-রেজিস্টার কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০২ জন। বিকালে ভোট গ্রহন ও গননা শেষে
নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোঃ ছাইদুল আলম ,সাধারণ সম্পাদক পদে
আসাদুজ্জামান (মিঠু) এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোনাব্বেরুল হক বিজয়ী হয়েছেন।
উক্ত নির্বাচনের নির্বাচন কমিশন জানান এ নির্বাচনে সভাপতি পদে সাতজন, সাধারণ সম্পাদক পদে পাঁচজন, সহ-সাধারণ সম্পাদক পদে দুইজন এবং সদস্য পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ দিকে দীর্ঘদিন পর সাব রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দলিল লেখকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোট গ্রহণকে কেন্দ্র করে সাব-রেজিস্টার কার্যালয় এলাকায় ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সহ নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচন নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দলিল লেখক জানান,দীর্ঘদিন পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমরা খুবই খুশি। এ নির্বাচনে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোট প্রয়োগের মধ্যে দিয়ে আগামীর জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত।
বিজয়ী নতুন নেতৃত্ব জানান আমাদের এ বিজয় আমাদের নয়,সকলের।তাই আমরা সকল ভেদাভেদ ভুলে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।
projonmo21.com Popular bangla online newsportal