
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোডমিল এলাকায় সোমবার দুপুরে অবৈধ গ্যাস
সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে চন্দ্রা জোনাল তিতাস গ্যাস কতৃপক্ষ ও নিবার্হী
ম্যাজিস্ট্রেট ।এসময় তিনটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,মালামাল জব্দ ও দের লক্ষ টাকা জরিমানা
করেন ভ্রাম্যমান আদালত ।
গাজীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান
পরিচালিত হয় ।এসময় আরো উপ¯ি’ত ছিলেন তিতাস গ্যাসের চন্দ্রা জোনাল অফিস ম্যানেজার খোরশেদ
আলম, শাহলম ইসলাম ও তিত্যাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা. পুলিশসহ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ
।এসময় মামা ভাগ্নে রেস্ট্রুরেন্ট কে ৫০ হাজার,আল্লাহরদান হোটেলকে ৫০ হাজার,ও চার ভাই বোন
হোটেলকে ৫০ হাজার করে দের লক্ষ টাকা জরিমানা ও নগদ আদায় করেন ভ্রাম্যমান আদালত ।
projonmo21.com Popular bangla online newsportal