সর্বশেষ :
Home / আইন আদালত / কালিয়াকৈরে মাহফিল থেকে ফেরার পথে ডাকাতের কবলে বক্তা , কুপিয়ে আহত টাকাসহ মোবাইল লুট

কালিয়াকৈরে মাহফিল থেকে ফেরার পথে ডাকাতের কবলে বক্তা , কুপিয়ে আহত টাকাসহ মোবাইল লুট

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরের মাহফিল থেকে বাড়ি ফেরার পথে প্রধান
বক্তাকে কুপিয়ে আহত করে নগদ টাকা মোবাইল ডাকাতি করে নিয়ে
যাওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে কালিয়াকৈর-পাইকপাড়া
এলাকায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, কালিয়াকৈর উপজেলার কোটবাড়ি এলাকায় সোমবার রাত
সাড়ে ১০ টার দিকে মাহফিল শেষে বাড়ী ফিরছিলেন হযরত মাওলানা মোঃ
জহিরুল ইসলাম জিহাদী। ফেরার পথে ফুলবাড়ীয়া- কালিয়াকৈর আঞ্চলিক
সড়কের পাইক পাড়া বাসষ্ট্যান্ডে পৌছালে ১০/১২ জনের একদল ডাকাত
প্রধান বক্তার গাড়ির গতিরোধ করে। পরে ডাকাতদলের সদস্যরা গাড়িতে
হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভাংচুর করে। এ সময় তারা নগদ ৩৫ হাজার
টাকা ও ৩টি মোবাইল ফোন নিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায়
প্রধান বক্তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য় কমপ্লেক্সে ভর্তি
করে।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) জুবায়ের হোসেন বলেন, ওই ঘটনায়
এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা
নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!