
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে ডেভিল হান্ট অপারেশনের তৃতীয় দিনে আওয়ামীলীগের
দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মৌচাক ও
ফুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কালিয়াকৈরের মৌচাক এলাকার মৃত-আব্দুল হামিদের
ছেলে ও মৌচাক ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শ্রমীকলীগের সহ-সভাপতি লাল
মিয়া(৫৩), কালিয়াকৈরের ফুলবাড়ীয়া দক্ষিনপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে ও
ফুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগ নেতা নেহাজ উদ্দিন(৪৫)।
পুলিশ সুত্রে জানা যায়, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা
মামলার আসামী লাল মিয়া ও ফুলবাড়ীয়া দক্ষিনপাড়া এলাকার নেহাজ উদ্দিন মামলার পর
থেকে পলাতক ছিলেন। গত সোমবার রাতে উপজেলার মৌচাক ও ফুলবাড়ীয়া এলাকায়
ডেবিল হান্ট অপারেশন পরিচালনা করে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। পরে
গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো
হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ডেবিল হান্ট
অপারেশন চালিয়ে হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী
আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
projonmo21.com Popular bangla online newsportal