সর্বশেষ :
Home / আইন আদালত / কালিয়াকৈরে বিপুল পরিমান মাদক সহ দুই যুবক গ্রেফতার

কালিয়াকৈরে বিপুল পরিমান মাদক সহ দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়া চালা এলাকা থেকে শুক্রবার ভোরে বিপুল পরিমাণ মাদক
বেচাকেনার সময় হাতেনাতে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে দপুরে গ্রেফতারকৃত
দুই মাদক কারবারিকে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয় ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার রাখালিয়া চালা এলাকার ফজলুর রহমানের ছেলে রেজাউল করিম (৩৩) ও
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর মনিকোরা গ্রামের ইউসুফ আলীর ছেলে আল আমিন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রাখালিয়াচালা এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের
ভিত্তিতে মৌচাক পুলিশ
ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রেজাউল ও আল আমিন নামে দুই মাদক
কারবারি কৌশলে পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় পুলিশ সদস্যরা তাদেরকে ধরে ফেলে। পরে তাদের সাথে
থাকা দুজনের হাতে দুটি ব্যাগ তল্লাশি করে ৯৮০পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। যাহার
বাজার মূল আনুমানিক প্রায় ১লাখ ৪৭ হাজার টাকা। দীর্ঘদিন ধরে রেজাউল করিম ও আল আমিন উপজেলা
সহ বিভিন্ন জেলায় মাদকদ্রব্য বিক্রি করে আসছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল জানান,গোপন সংবাদেও ভিত্তিতে ওখানে পুলিশ সদস্যদের
পাঠিয়ে তাদের কাছে থাকা মাদকদ্রব্য সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলা দিয়ে তাদেরকে
গাজীপুর জেলার হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!