
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের উলুসারা এলাকায় একটি
বেকারী থেকে চাদাঁ আদায়কে কেন্দ্র করে দুই গ্রæপের সংর্ঘষে নিহত আবুল
কালাম হত্যার ঘটনায় মামলার প্রধান আসামী ইমন মিয়া(২৭)কে গ্রেফতার করেছে
পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বড়ইবাড়ি ঢোল সমুদ্র এলাকা থেকে তাকে
গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক হলেন, গোপালগঞ্জের সদর উপজেলার উলপুর এলাকার মাহবুব
হোসেনের ছেলে। তিনি চন্দ্রা পল্লীবিদ্যুত মোল্লাপাড়া এলাকার তানভীর
হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি এলাকায় চাদাবাঁজি,চুরি
ছিনতাই,সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল ।
পুলিশ সূত্র জানায়, গত ২২ ডিসেম্বর রাতে উপজেলার উলুসারা এলাকার হারুন অর
রশিদ রকির বেকারীতে ইমন ও নিহত কালাম সহ এরফান গ্রুপের সদস্যরা চাঁদা
আদায় করতে গেলে এসময় দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ ঘটলে কালাম গুরুতর আহত
হয়। পরে স্থানীয়রা কালামকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি
করলে সেখানে রাতেই চিকিৎসাধীর অবস্থায় কালামের মৃত্যু হয়। ওই ঘটনায় নিহত
কালামের মা কানচন বেগম বাদি হয়ে কালিয়াকৈর থানায় ইমনকে প্রধান
আসামী করে মামলা দায়ের করেন। ওই ঘটনার পর থেকেই ইমন সহ ঘটনার সাথে
জড়িতরা আত্নগোপনে চলে যায়। এদিকে বৃহস্পতিবার রাত একটার দিকে গোপন
সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ইবাড়ি ঢোল সমুদ্র এলাকা থেকে ইমন কে
গ্রেফতার করে পুলিশ । পরে শুক্রবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয় ।
কালিয়াকৈর থানার উপ-পরির্দশক কামরুল হাসান জানান, গোপন সংবাদের
ভিত্তিতে ইমনকে গ্রেফতার করা হয়। তিনি কালাম হত্যা মামলার এজাহার ভুক্ত প্রধান
আসামী ।
projonmo21.com Popular bangla online newsportal