
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জামতলা এলাকায় বুধবার সকালে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।পরে খবর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় বুধবার সকালে সাড়ে আটটার দিকে দেলোয়ার হোসেন (ঢালু )সর.কারের মার্কেটের রানা মিয়ার মুদির দোকানে থেকে অগ্নিকান্ডের সূত্র ঘটে। পরে মুহূর্তে আগুনে লেলিহান শিখা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এদিকে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট মিলে চার ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় সকাল দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস। তবে ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা । এতে হতাহতের কোন ঘটনা ঘটেন।
কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন। খবর পেয়ে ৪ ইউনিটের এক ঘন্টার চেষ্টা এখন নিয়ন্ত্রণ আসে। তবে আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।
projonmo21.com Popular bangla online newsportal