সর্বশেষ :
;
Home / সারাদেশ / কাশিমপুরে শ্রমিক সংঘর্ষ আহত ১০  , কারখানায় আগুন 

কাশিমপুরে শ্রমিক সংঘর্ষ আহত ১০  , কারখানায় আগুন 

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কাশিমপুর মেট্রো থানার জিরানী বাজার এলাকায় সোমবার সকালে ড্ররিং নামক একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য কর্তৃবন্ধ ঘোষণা করলে পিকআপ দা শ্রমিকরা কালিয়াকুর নবীনগর সড়ক অবরোধ করে। এ সময় শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকরা দোকান পাটে হামলার চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসী শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এসময় শ্রমিক এলাকাবাসীর সাথে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন লোক আহত হয়।

আহতরা জিরানীর কয়েকটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। এলাকাবাসীর হামলার প্রতিবাদে শ্রমিকরা আরো ক্ষিপ্ত হয়ে মহাসড়কে অবস্থান নেয়। পরে জিরানী এলাকার এমাজন নামক একটি গেঞ্জি কারখানায় আগুন ধরিয়ে দেয়। কারখানার আগুন পাশের আরো দুই বাড়ীতে ছড়িয়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কোন টিম ঘটনাস্থলে যায়নি। এমাজন গেঞ্জি কারখানার মালিক আমিনুল ইসলাম বলেন আন্দোলন শ্রমিকরা কারখানার সামনে এসে আমাদের কারখানার শ্রমিকদের তাদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায়।আমাদের শ্রমিকরা আন্দোলনে যেতে অস্বীকৃতি জানালে শ্রমিকরা হামলা চালিয়ে আমাদের কারখানায় আগুন ধরিয়ে দেয়। আগুন কারখানাসহ পাশের আরো দুইটি বাড়ীতে ছড়িয়ে পড়েছে।

এর আগে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শত শত শ্রমিকরা চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে রাখে। সেখানে পুলিশ ও যৌথবানি সদস্যরা শ্রমিকদের বুঝেও মহাসড়ক থেকে সরাতে পারেনি।

মূলত কালিয়াকৈর- নবীনগর সড়ক অচল হয়ে পড়েছে. দূর্ভোগে পড়েছে শত শত বাত যাত্রী পরিবহন যাত্রীরা।

রিপোর্ট লেখা পর্যন্ত জিরানী বাজার এলাকায় শ্রমিক ও এলাকাবাসী থমথম বিরাজ করছে।

তবে এঘটনায় পুলিশের কারোর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;