সর্বশেষ :
;
Home / সারাদেশ / দৌলতপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতারণ

দৌলতপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতারণ

 

আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি:

 

 

মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দৌলতপুর উপজেলায় জন সাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন- বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ারের হোসেনের জ্যেষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি কৃষিবিদ ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

 

৪ নভেম্বর সোমবার বিকাল ৪.০০ ঘটিকার সময় জেলা বিএনপির সহ-সভাপতি ড. আকবর হোসেন বাবলুর নেতৃত্বে দৌলতপুর উপজেলার আমতলী বাজারে বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিল্টু,শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিএ শাহিন,দৌলতপুর উপজেলা বিএনপি নেতা রেজাউল করিম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন আলম,সাবেক ছাত্রনেতা ইছাক হোসেন ও শফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;