নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক উলুসারা গ্রামে শনিবার দিবাগত মধ্যরাতে একটি
কসমেটিকস ও মুদির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।এসময় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন
হয়েছে জানিয়েছেন দোকান মালিক আব্দুর রশিদ মিয়া ।পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দের
ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে ।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায় শনিবার রাতের সাড়ে এগারোটার দিকে ওই দোকানের
রেফিজেরেটর এর লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটে ।এসময় আসে পাশের লোকজন এসে আগুন নেভাতে
ব্যার্থ হয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দিলে ।ফায়ার সার্ভিসের দুই ইউনিটের দের ঘন্টার
চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ুন্ত্রনে আনে ।এর আগে রাত সাড়ে দশটার দিকে দোকান মালিক
দোকান বন্ধ করে বাসায় যাওয়ার এক ঘন্টা পড়েই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।তবে তাতক্ষনিক ক্ষয়ক্ষতির
পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের র্কমর্কতা সোহরাব হোসেন বলেন অগ্নিকান্ডের খবর পেয়ে দুই
ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ।তবে ক্ষয়ক্ষতির পরিমান যানা যায়নি ।
projonmo21.com Popular bangla online newsportal