সর্বশেষ :
;
Home / জাতীয় / জলঢাকায় যুব অধিকার পরিষদের সন্মেলন অনুষ্ঠিতসভাপতি আজিজ,সাধারণ সম্পাদক বাবলু 

জলঢাকায় যুব অধিকার পরিষদের সন্মেলন অনুষ্ঠিতসভাপতি আজিজ,সাধারণ সম্পাদক বাবলু 

 

 

জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি

 

তারুণ্য, অধিকার, সমৃদ্ধি এই মূলনীতিকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় যুব অধিকার পরিষদের সন্মেলন অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর)’২৪ সন্ধ্যায় সংগঠন কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত সন্মেলনে যুব অধিকার পরিষদের জলঢাকা উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা শাখা যুব অধিকার পরিষদের সভাপতি সাকিল চৌধুরী,

বিশেষ অতিথি ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক উমর ফারুক মুন্না, কিশোরগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব কাইয়েমুল ইসলাম কিরন,।

জলঢাকা উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব বাবলু হোসেনের সঞ্চালনায় সংগঠনের

সন্মেলনে বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে উদার, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সংগঠনের জলঢাকা উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিব ইসলাম সালাফি, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নুর নবী ইসলাম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতা আব্দুর রাজ্জাক সুমন, প্রমুখ।

সন্মেলন শেষে, আব্দুল আজিজ কে সভাপতি, বাবলু হোসেন কে সাধারণ সম্পাদক , শরিফুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;