হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
নীলফামারী জেলা প্রতিনিধি
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে নীলফামারীর জলঢাকায় দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়।
বৃহস্পতিবার ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার কৈমারী ইউনিয়নে ৫ হাজার ৬’শ ৮৮ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর উপহার হিসাবে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
এদিকে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ১১নং কৈমারী মডেল ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক। এসময় উপস্থিত ছিলেন,ইউপি সচিব রশিদুল ইসলাম ও পরিষদের সকল সদস্য বৃন্দ।এদিকে ঈদের আগে প্রধানমন্ত্রীর এ উপহারের চাল পেয়ে খুশি পল্লীর এসব অসহায় পরিবার।
প্রধান মন্ত্রীর উপহারের চাল পেয়ে সুবিধাভোগীরা জানায়, আর কয়দিন পরে কোরবানির ঈদ।হামা দিন আনা দিন খাওয়া মানুষ, হামার খবর কেউ নেয় না। ভাগ্যেভালো সাদেক চেয়ারম্যানকে পাইছি। কালকে বাড়ি যায়া ছিলিপ দিছে। ঈদের এই উপহারের চাল পেয়া খুব ভালই হইলো। কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতো দিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আমার ইউনিয়নের অসহায় দুস্থ মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চাল সুষ্ঠভাবে বিতরণ করা হচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে সবাই যেনো এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের আওতায় ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে।
projonmo21.com Popular bangla online newsportal