দেলোয়ার সিকদার।
প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর)
বিএনপি নেতারা স্বপরিবারে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে এমনই চিত্র দেখা গেছে গাজীপুরের কালিয়াকৈরে। আবার বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অনেক নেতা প্রকাশ্যে করেছেন ভোট প্রার্থনা। এবং এসবের ভিডিও ভাইরাল হলে উপজেলা ও জেলা পর্যায়ে কিছু সংখ্যক বিএনপি নেতারা বিব্রত বোধ করছেন।তবে যারা প্রকাশ্যে ভোট প্রার্থনা করেছেন এবং কেন্দ্রে স্বপরিবারে অথবা ব্যক্তিগতভাবে ভোট প্রদান করেছেন এমন কাউকে দলীয় নিয়ম অনুযায়ী শাস্তির আওতায় আনতে দেখা যায়নি।গত ১৫ মে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড খিলপাড়া বাজারে মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী সভায় বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক জাকিরুল ইসলাম এবং গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোখলেছ মাস্টার।বিএনপি’র দুই নেতা জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদের পক্ষে প্রচারণা চালিয়েছেন।জাকিরুল ইসলাম নির্বাচনী সভায় বলেন,সেলিম আজাদের ভোট আমরা পাহারা দিব,সেলিম আজাদের ভোট কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না।সেই রকম কেউ গাজীপুরে সৃষ্টি হয়নি।সেলিম আজাদের বিজয়ের আভাস পাচ্ছি এবং মোখলেছ মাস্টারও ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়াও কালিয়াকৈর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামও পিছিয়ে নেই তিনিও বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন শিকদারের পক্ষ নিয়ে নির্বাচনী সভায় কামাল উদ্দিন সিকদার কে সকলে মিলে আনারস প্রতীকে ভোট দিব,অতীতেও কামাল শিকদারের পক্ষে ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।এবং কামাল উদ্দিন শিকদারের মার্কা আনারস, সবাইকে আনারস প্রতীকে ভোট দেয়ার জন্য অনুরোধ করেন।পৌর ২ নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতিকেও তার পরিবারসহ ভোট প্রদান করতে দেখা গেছে।এছাড়া উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীকে প্রার্থীর পক্ষে এজেন্ট হতেও দেখা গেছে।বিএনপির ইউনিয়ন পর্যায়ের অনেক নেতা কে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে শুনিয়ে ভোটকেন্দ্রে এনে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে দেখা গেছে।শুধু তাই নয় কালিয়াকৈর ডিগ্রী কলেজের ছাত্রদলের সাবেক ভিপি শাজাহান সিরাজ এবং শ্রীফলতলী ইউনিয়ন পরিষদে বিগত দিনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা আরেক বিএনপি নেতা সালাহউদ্দিন কেও গভীর রাত পর্যন্ত উপজেলা নির্বাচনের ফলাফল প্রকাশ কেন্দ্রে তাদের পছন্দের প্রার্থীর ফলাফল সংগ্রহে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার ঘনিষ্ঠজনদেরও উপজেলা নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে কাজ করেছেন বলে জানা গেছে।সব মিলিয়ে কালিয়াকৈরে উপজেলা নির্বাচনে বিএনপি ও অঙ্গ দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতা কর্মী ভোট প্রদান করেছেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভোটার উপস্থিতি বাড়াতে ভূমিকা রেখেছেন।এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি হেলাল উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিএনপি ভোট বর্জন করেছে।বিএনপির কোনো নেতা কর্মী ভোট কেন্দ্রে যায়নি। এরকম যদি কোন প্রমাণ থাকে তবে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
projonmo21.com Popular bangla online newsportal