কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “ গ্রাম পুলিশ বাহিনীর দায়িত্ব ও কার্যাবলী ” শীর্ষক এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমান।

অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালন সম্পর্কে গ্রাম পুলিশ বাহিনীর সম্যক জ্ঞান থাকা আবশ্যক এবং সে লক্ষ্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট(এনআইএলজি) কর্তৃক সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট(এনআইএলজি)’র উপপরিচালক মো.মিজানুর রহমান।
তিনি গ্রাম পুলিশের ইতিহাস; আইন ও বিধিমালা অনুযায়ী তাঁদের উপর অর্পিত দায়িত্ব ও কার্যাবলি চাকরি সংক্রান্ত বিষয়াবলী বিশদভাবে বর্ণনা করে থাকেন। পাশাপাশি তিনি বলেন, তিনদিন প্রশিক্ষণে উপস্থিত থাকলে গ্রাম পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
projonmo21.com Popular bangla online newsportal