সর্বশেষ :
;
Home / সারাদেশ / নীলফামারীতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন জলঢাকা থানার ওসি

নীলফামারীতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন জলঢাকা থানার ওসি

 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান নীলফামারী প্রতিনিধি

 

 

 

নীলফামারী জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম । এবার সহ তিনি ৬ষ্ঠ বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ।

 

গত বছরের নভেম্বর মাসে সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেপ্তার, মামলার রহস্য উদঘাটন, মামলা নিষ্পত্তি সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাহসী ভূমিকার জন্য তিনি এই কৃতিত্ব অর্জন করেন।

 

সোমবার (১৫ জানুয়ারী ) বিকালে নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই কৃতিত্বের সম্মাননা স্মারক হাতে তুলে দেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস)মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত , অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সদর সার্কেল) মোস্তফা মন্জুর,সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, ওসি মুক্তারুল আলম জেলার জলঢাকা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গত ২০ জুন ২০২৩ইং যোগদানের পর থেকে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে এত কম সময়ে জেলার কোন থানার ওসি ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হতে পারেনি। যেটা জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম পেরেছেন।

 

৬ষ্ঠ বারের মতো পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানতে চাইলে ওসি মুক্তারুল আলম বলেন, পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি । এ পুরস্কারটি আমার দায়িত্ব ও কর্তব্য কে আরও বাড়িয়ে দিয়েছে।

 

এই পুরস্কার জলঢাকাবাসী, গণমাধ্যমকর্মী ও থানায় কর্মরত সকল অফিসার সহ পুলিশ সদস্যদের প্রতি উৎসর্গ করেন। এবং আগামীতে এই থানাকে একটি জনবান্ধব থানায় পরিণত করতে আমি কাজ করে যাব।

 

এসময় তিনি সকলের সহযোগিতা সহ দোয়া কামনা করে বলেন, জীবনের বাকি দিনগুলো যেন ভাল কাজ করে যেতে পারি। এলাকার জনগ‌নকে শা‌ন্তি‌তে রাখ‌তে, মাদক ও সন্ত্রাস, নির্মূলে ‌যে কোন ত্যাগ স্বীকার কর‌তে প্রস্তুত ব‌লেও জানান তি‌নি।

 

উল্লেখ্য ওসি মুক্তারুল আলম জলঢাকা থানায় যোগদানের পর হইতে মাদক ব্যবসায়ী,সেবনকারী,জুয়ারু,ছিনতাইকারী,সন্ত্রাসীদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সকল মহলে প্রশংসিত হন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;