নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে শনিবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: কামাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
projonmo21.com Popular bangla online newsportal