সর্বশেষ :
;
Home / লিড নিউজ / সিটি কর্পোরেশনের ময়লার গাড়ীর ধাক্কায় রাজমিস্ত্রি নিহত

সিটি কর্পোরেশনের ময়লার গাড়ীর ধাক্কায় রাজমিস্ত্রি নিহত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কোনাবাড়ী থানার আমরাগ এলাকায় সোমবার সকালে ময়লার গাড়ীর ধাক্কায় শাহজাহান মিয়া (৩০) নামের এক রাজ মিস্ত্রি নিহত হয়েছেন। নিহত হলেন, কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বালাকান্দি মুক্তাপাড়া গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে। তিনি কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার কঁাদের মার্কেট এলাকার মিজান মিয়ার বাড়ীর ভাড়াটিয়া। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে ৭-৮ বছর ধরে এলাকায় রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নিবাহ করতেন। নিহতের স্ত্রী বিউটি আক্তার স্থানীয় হরেন বিল নামক একটি পোশাক তৈরির কারখানায় চাকুরি করতেন। বড় ছেলে বিল্লাল হোসেন ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। মেয়ে সিনহা আক্তার (৩)।

 

এলাকাবাসী ও পুলিশ জানায়, শাহজাহান মিয়া সকালে সাড়ে আটটার দিকে ভাড়া বাসা থেকে বের হয়ে আমরাগ এলাকার একটি সাইডে কাজ করতে যাচ্ছিলেন। তিনি কোনাবাড়ী বাসষ্টেশন এলাকার রনু মার্কেটের সামনে থেকে একটি অটোরিক্সায় উঠে যাওয়ার পথে আমরাগ ঢালাই কারখানার সামনে যান। এসময় ময়লা ভর্তি একটি নছিমন গাড়ীর নিয়ে চালক আব্দুল হামিদ মিয়া পিছনের দিকে ময়লা ভর্তি গাড়ীটি নেওয়ার সময় অটোরিক্সার সাথে ধাক্কা লাগে। এসময় শাহজাহান মিয়া ছিটকে সড়কের উপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের স্ত্রী বিউটি আক্তার ও পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।

গাজীপুর সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন দুলাল জানান, ময়লা ভর্তি একটি নছিমন গাড়ীর সাথে অপর একটি অটোরিক্সার সাথে ধাক্কা লাগে। পরে এক যাত্রী ছিটকে পড়ে গিয়ে আহত হয়। পরে জানতে পারি তিনি মারা গেছেন।

নিহতের স্ত্রী বিউটি আক্তার জানান, ময়লার গাড়ী ঘুরানোর সময় আমার স্বামী থাকা অটোরিক্সাকে ধাক্কা দেয়। তার দাবী ময়লার গাড়ীর চালকের কোন হেলপার ছিল না। পিছনে কোন লোক না থাকায় নছিমন গাড়ীটি পিছন দিক থেকে দ্রুত এসে ধাক্কা দেওয়ার কারণে এঘটনা ঘটে। আমি ময়লার গাড়ী চালকের ফাসি দাবী করছি।

কোনাবাড়ী থানার এসআই মাইকেল বনিক জানান,খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে নিহতের স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় নিহতের স্ত্রী বিউটি আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;