সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় পিকআপ-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

জলঢাকায় পিকআপ-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

 

 

নীলফামারী প্রতিনিধি:

 

 

নীলফামারীর জলঢাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত।

 

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায়  উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় সারমানো কোল্ড স্টোরেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

দূর্ঘটনায় নিহতরা হলেন—ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি গ্রামের মৃত হিরম্বের ছেলে পলাশ (১৯) এবং  জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ ডাঙ্গাপাড়া গ্রামের মিন্টু চন্দ্র রায়ের মেয়ে ও পলাশের স্ত্রী মনি রানী (১৯)।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ ও তার স্ত্রী মনি রানী মোটর সাইকেল যোগে ডোমার থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

 

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, দুর্ঘটনার পর পিকআপটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ কোথায় নেওয়া হবে, সে বিষয়ে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;