কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি সকলে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরোধে কাজ করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে মাদক নির্মূলে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে পরিষদের হলরুমে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম এর সভাপতিত্বে এ আলোচনা ...
Read More »ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে তিনজন নিহতের ঘটনায় কলেজছাত্রের মামলা
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে গরু জব্দ করা নিয়ে সংঘর্ষে বিজিবির গুলিতে ৩ জন নিহত ও ১৮ জন আহতের ঘটনার সাড়ে ৬ বছর পর আদালতে মামলা করেছেন এক কলেজছাত্র। সোমবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক রাজিব কুমার রায় মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হরিপুর উপজেলার বেতনা বিওপির নায়েক মো. হাবিবুল্লাহ (৩৭), নায়েক দেলোয়ার হোসেন (৩৫), সিপাহী হাবিবুর রহমান (৩৫), সিপাহী মুরসালিন (৩৭), সিপাহী বায়রুল ইসলাম (৩৩), নায়েক সুবেদার জিয়াউর রহমানসহ (৪০) অজ্ঞাতনামা আরও ২/৩ জনের নামে আদালতে মামলা দায়ের করেন। মামলার বাদী আব্দুল কাশেম (২৫) হরিপুর উপজেলার রুহিয়া গ্রামের মো. আমিরুলের ছেলে এবং হরিপুর সরকারি মোসলেমউদ্দিন কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দাবি, ভারতীয় গরু জব্দ করায় সশস্ত্র চোরাকারবারিরা হামলা করলে তারা গুলি চালাতে বাধ্য হন। আর গ্রামবাসী বলছে, বৈধ কাগজ থাকার পরও বিজিবি সদস্যরা গরু নিয়ে যাচ্ছিল। তার প্রতিবাদ করায় বিজিবি গুলি চালায়। তাদের গুলিতে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের নজরুলের ছেলে দিনাজপুর সরকারি কলেজের ছাত্র মো. নবাব (২৬), একই গ্রামের জহির উদ্দীনের ছেলে মো. সাদেক (৩৬) ও বহরমপুর গ্রামের নূর ইসলামের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র জয়নুলসহ (১২) তিনজন নিহত ও ১৮ জন গুলিবিদ্ধ হয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বহরমপুর গ্রামের হুকুম হাজীর ছেলে হবিবর রহমান ২টি গরু ও রুহিয়া গ্রামের নাজিম ৩টি গরু জাদুরানী হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। ওই সময় বেতনা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা গরুগুলো আটক করে ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। বৈধ কাগজ থাকা সত্ত্বেও কেন গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে তা জানতে চাইলে বিজিবি সদস্যরা তাদের পেটে রাইফেলের নল ঠেকায়। এ দৃশ্য দেখে গ্রামবাসী প্রতিবাদ করে। এ সময় বিজিবির সদস্যরা উত্তেজিত হয়ে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। এতে ঘটনাস্থলেই নবাব, সাদেক ও জয়নুল মারা যান। তবে এই ঘটনায় তৎকালীন জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম সাংবাদিকদের বলেছিলেন, চোরাই গরু ঢুকেছে সন্দেহে বিজিবি অভিযান চালায়। তারা বেশ কয়েকটি গরু জব্দ করে। এ সময় গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ বাধে এবং গুলিতে হতাহতের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকারের নেতৃত্বে একটি তদন্ত টিম গঠন করে দিয়েছিলেন। মামলার বাদী মো. আবুল কাশেম জানান, সেদিন আমি এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। যাওয়ার পথে রাস্তায় দেখি বিজিবি ও গ্রামবাসীর মধ্যে গরু আটক নিয়ে বাগবিতণ্ডা চলছিল। এমন সময় হঠাৎ করে বিজিবির ছোড়া গুলি আমার ডান চোখে এসে লাগে। ওই ঘটনায় ৩ জন নিহতসহ ১৮ জন আহত হন। আমরা বেশ কয়েকবার থানায় মামলা করতে গিয়েছিলাম কিন্তু আমাদের মামলা নেয়নি পুলিশ। উল্টো আমাদের বিরুদ্ধেই ২টা মামলা করেন বিজিবি। তাদের মামলায় আমি দুইবার জেলও খেটেছি। তিনি আরও বলেন, গত বছরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে মামলা ...
Read More »সালথায় ৬০টি চায়না দুয়ারী জাল জব্দ: একজনের জরিমানা
সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৬০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়াও ভ্যাশাল দিয়ে পোনা মাছ নিধনের সময় গৌরাঙ্গ মালো নামে এক জেলেকে ৫ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা ...
Read More »বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবীতে কালিয়াকৈরে দুই শতাধিক কেজি স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দুই শতাধিক কেজি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে এ বছরের পঞ্চম শ্রেণির সরকারী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেওয়ার দাবীতে মহাসড়কে মানববন্ধন করেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর বোর্ডঘর, কালিয়াকৈর বাইপাস সড়ক মোড়, চন্দ্রা ত্রিমোড়, পল্লীবিদ্যূৎ, আনসার একাডেমি,সফিপুর বাজার এলাকা, নিশ্চিন্তপুর, মৌচাক বাজার,তেলিরচালা কোনাবাড়ী এলাকায় পঞ্চম ...
Read More »মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত হওয়া দরকার (সালাম পিন্টু)
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তর ঘটনার তদন্ত হওয়া দরকার। আগে ওই এলাকা এত ঘনবসতি ছিলনা। এই সময় ওখানে প্রশিক্ষন বিমান উড়া ঠিক হয়নি। তিনি রোববার সকালে নিহত মাইলস্টোন শিক্ষার্থী মির্জাপুর উপজেলার নগরভাতগ্রামের (নয়াপাড়া) ...
Read More »দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালুর দাবীতে মানববন্ধন
আব্দুল আল মামুন,দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রী কলেজে শিক্ষক সংকট নিরসন করে অনার্স কোর্স চালুর দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী,অভিভাবক ও সচেতন নাগরিক। আজ (২৮ জুলাই) সোমবার দুপুর ১.৩০ মিনিটে কলেজের মেইন গেটে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে ...
Read More »কালীগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্পে যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান ৪৪টি পরিবারের ১৫৫টি অবৈধ ঘর উচ্ছেদ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি পূর্বাচলের ২৪ ও ২৫ নম্বর সেক্টরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে যৌথ বাহিনী উচ্ছেদ অভিযান চালিয়ে ৪৪টি পরিবারের ১৫৫টি অবৈধভাবে নির্মিত ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছেন। গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযানে বিজিবি, র্যাব, পুলিশ, রাজউক ও বন বিভাগের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী অংশ ...
Read More »মাইলস্টোনে বিমান বিধ্বস্ত মির্জাপুরের নিহত শিক্ষার্থী তানভীরের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ঢাকার উত্তরা দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মির্জাপুরের তানভীর আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার (২৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল পুস্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করে। বিমান বাহিনী ...
Read More »উত্তরা বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দৌলতপুরে দোয়া মাহফিল
আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত । উপজেলা জাসাসের আয়োজনে দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাদের সিদ্দিকী। ...
Read More »কালীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়বি.এ পাসের আগে বিয়ে নয়…উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ.এস.এম আমানুল্লাহ বলেছেন, বড় বড় চাকরি পেতে চাও। তাহলে বি.এ পাশ করার আগে বিয়ে নয়। অনেক চেষ্টা করেও বাল্যবিয়ে নিয়ন্ত্রণ করতে পারছি না। বাল্যবিয়ের জন্য পুষ্টির অভাব নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উন্নয়ন বলতে বুঝায় মানব সম্পদের উন্নয়ন। ৫৪ বছরের কেউ দেশকে মা ...
Read More »
projonmo21.com Popular bangla online newsportal