সর্বশেষ :
;
Home / সারাদেশ / টঙ্গী‌তে বিএন‌পির না‌মে মিথ‌্যা তথ‌্য প্রচার করার প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন 

টঙ্গী‌তে বিএন‌পির না‌মে মিথ‌্যা তথ‌্য প্রচার করার প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন 

 

 

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

 

গাজীপুরের টঙ্গীতে বিএন‌পি ও অঙ্গ সহ‌যোগী সংঘঠ‌নের নেতাকর্মী‌দের বিরু‌দ্ধে মিথ‌্যা তথ‌্য প্রচার করার প্রতিবা‌দে সংবাদ সম্মেলন করা হ‌য়ে‌ছে। আজ শ‌নিবার দুপু‌রে এরশাদ নগর বড় বাজার এলাকায় ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপি পরিবারের উদ্যোগে এক সংবাদ সম্মেলন করা হয়।

 

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দোসররা সেচ্ছা‌সেবক দ‌লের প্রধান কার্যালয় দখল করে রেখেছিল। আওয়ামীলীগ সরকার পতনের পর সেটি পুনরায় উদ্ধার করে দলীয় কার্যক্রম শুরু করা হয়েছে।

 

তারা আরও বলেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে এবং রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়েছে।

 

ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পরিবার ঐক্যবদ্ধ রয়েছে এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সর্বদা জনগণের পাশে থাকবে।

 

এই সংবাদ সম্মেলনে ১ নং বড় বাজার কমিটির সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ও টঙ্গী পুর্ব থানা  বিএন‌পির সহ সাংগঠ‌নিক সম্পাদক মো, মিরাজ মিয়া, ৪৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন কন্ট্রাক্টর, বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক কামরুল ইসলাম (কামু), ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, ৪৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবর মাস্টার, ৪৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, মহিলা দলের নেত্রী লাইলী বেগম, ফাতেমা বেগম, মুক্তা, মায়া ও বিএনপির অসংখ্য নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;