সর্বশেষ :
Home / সারাদেশ (page 58)

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অবৈধ জাল পুড়িয়ে দিলো প্রশাসন

    জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি   বুড়িরবাধ এলাকায় প্রায় ৬ ঘণ্টা অভিযান চালিয়ে ৭০টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে দেয়া হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।   শনিবার (২৩ আগস্ট) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত বুড়িরবাধ এলাকার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অবৈধ চায়না রিং জাল জব্দ করার পাশাপাশি নদীর আশে পাশের বিভিন্ন স্থান থেকেও এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরবর্তীতে জালগুলো পুড়িয়ে দেয়া হয়।   অভিযানে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান প্রমূখ।   জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ বলেন, রিং জাল কিনবা কারেন্ট জাল সবরকম মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালে বিশেষত দেশীয় ছোটমাছ ও মাছের পোনা সহজেই আটকা পড়ে এবং অনেক মাছ ও পোনা মারা যায়। এগুলো আমাদের মাছের জন্য অনেক ক্ষতিকর।   উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকেই বুড়িরবাধ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদীতে এবং নদীর আশে পাশে পাতানো মাছ ধরার নিষিদ্ধ ৭০টি জাল জব্দ করা হয়। আগেই টের পেয়ে জাল মালিকেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী পুলিশ, মেম্বার ও স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়।   এছারাও এসব জাল তৈরি, ক্রয় বিক্রয়, গুদাম ও বাজারজাতকরনে আমাদের নজরদারি সোচ্চার রয়েছে। এর আগে, সদর উপজেলার বেষ কয়েকটি গুদামে আমরা অভিজান পরিচালনা করেছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।    

Read More »

ইমামদের বেতন ১০ হাজার ও মুয়াজ্জিনদের ৬ হাজার টাকা করার দাবি ইমামদের

  কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি একজন ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে ১ হাজার উপার্জন করে। মসজিদের ইমামরা হলো সামাজিক নেতা। তাদের বেতন সামাজিকভাবে সর্বনি¤œ। সরকারিভাবে মসজিদের ইমামদের বেতন ১০ হাজার টাকা ও মুয়াজ্জিনদের বেতন ৬ হাজার টাকা করতে হবে। আসন্ন সংসদ নির্বাচনের পর সংসদ অধিবেশনে সরকার যেন ইমাম-মুয়াজ্জিনদের বেতনের বিষয়ে বিশেষ নজর ...

Read More »

চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর বিশাল শোডাউন

    মোঃশরিফ হোসেন,নিজস্ব প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন-এর নেতৃত্বে আজ (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল শোডাউন।   শোডাউনটি চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক— একাধিক এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ...

Read More »

কেন্দ্রীয় বিএনপরি সাংগঠনিক সম্পাদকের অভিযোগ কালিয়াকৈর উপজেলা বিএনপির কমিটিতে আ’লী কর্মীরা ঢুকে পড়ছে 

নিজস্ব প্রতিবেদক গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপিতে নতুন নতুন কমিটিতে আওয়ামী লীগের কর্মীরা ঢুকে পড়েছে বে কর্মী সভায় অভিযোগ তুলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। তিনি শুক্রবার বিকেলে উপজেলার সফিপুরস্থ মালেক মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর ৯ নাম্বার ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় ...

Read More »

বাঘুটিয়া ও বাচামারা নদী ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধনে- খোন্দকার বাবলু 

    (মানিকগঞ্জ) প্রতিনিধি:     মানিকগঞ্জের দৌলতপুর ঐতিহ্যবাহী বাঘুটিয়া ও বাচামারা ইউনিয়নের নদী তীরবর্তী এলাকাতে অসময়ে ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে। এতে একাধিক স্কুল,মাদ্রাসা,বাজার এবং বিভিন্ন সরকারি স্থাপনাসহ বসতবাড়ি-ঘর ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে।নদী ভাঙ্গনের ফলে অনেকে প্রতিষ্ঠান ভাঙ্গনের কবলে পড়েছে।এমতাবস্থায় যমুনা নদীর ভাঙ্গন রোধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ...

Read More »

কালীগঞ্জে বিডি ক্লিন এর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

  কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি “পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের থেকে” এমন প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থা বিডি ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। প্রতিষ্ঠানটির নয় বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় এ অভিযান শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকে। বিডি ক্লিন এর ৯৬ জন সদস্য ৬টি টিমে ভাগ হয়ে কালীগঞ্জের ...

Read More »

কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত 

  নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে বুধবার বিকেলে মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও ৩১ দফার আলোকে পৌর ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল ...

Read More »

সচিবের মাদক সেবনের ছবি ভাইরাল

জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক ইউনিয়ন সচিবের মাদক সেবন (ফেন্সিডিল)এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এই সচিব হলেন উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) পলাশ চন্দ্র রায়।   গত দুই দিন ধরে মাদক সেবনের কয়েকটি ছবি বিভিন্ন ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ ও ইউটিউবে দেখা যাচ্ছে। ছবিগুলো শেয়ার ...

Read More »

জলঢাকায় ৩ বালু খেকোর ১ মাসের জেল।

  নীলফামারী প্রতিনিধি   নীলফামারী জলঢাকায় বুড়ি তিস্তা নদীর বালু অবৈধভাবে বিক্রির সময় তিন জনকে আটক করে  ১ মাসের করে জেল দিয়েছে ভ্রাম‍্যমান আদালত।   বৃস্হপতিবার বিকেলে উপজেলার  গোলমুন্ডা ইউনিয়নের ঘাটের পার বুড়ি তিস্তা নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জেল দেন ভ্রাম‍্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

Read More »

অপহরণের ৫ দিন পর আখক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

    জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি   ঠাকুরগাঁওয়ে অপহরণের পাঁচ দিন পর একটি আখক্ষেত থেকে মোহাম্মদ রাকিব (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।     বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।   বিষয়টি নিশ্চিত করেছেন সদর ...

Read More »
error: Content is protected !!