সর্বশেষ :
Home / সারাদেশ / দৌলতপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

দৌলতপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

 

 

আব্দুল আল মামুন,দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি:

 

 

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

 

 

শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসানুল আলমের নেতৃত্বে যমুনা নদীতে অভিযান চালানো হয়।

 

মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও দৌলতপুর থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।

 

উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া আক্তার তন্নী জানান, অভিযানে ইলিশ শিকারে ব্যবহৃত প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

মৎস্য সম্পদ সুরক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মৎস্য অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!