সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযান মুরগী ও ডিম ব্যবসায়ীকে জরিমানা

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযান মুরগী ও ডিম ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজারে শনিবার বিকেলে মাংস,মুরগী ও ডিমের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান
পরিচালনা করেছে। এসময় পন্যের মুল্য তালিকা ও ক্রয় বিক্রয়ের ভাউচার না থাকা ও অসুস্থ’ গরুর মাংস বিক্রির অভিযোগে ৩
ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী
ম্যজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার
বিভিন্ন বাজারে গত কয়েকদিন ধরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে
উপজেলার সফিপুর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় পন্যের মুল্য তালিকা ও ক্রয় বিক্রয়ের ভাউসার না
থাকার অপরাধে ডিম ব্যবসায়ী মামুন রেজাকে ২০ হাজার, মুরগী ব্যবসায়ী শাকিল মিয়াকে ৫ হাজার ও অসুস্থ’ গরুর মাংস
বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ী ফরিদুলকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী
ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) দিল আফরোজ ওই রায় প্রদান করেন। এসময় উপ¯ি’ত ছিলেন ভূমি নাজির
আতিকুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিল আফরোজ বলেন, পন্যের মুল্য তালিকা ও ক্রয় বিক্রয়ের ভাউসার না থাকা এবং অসুস্থ গরুর

মাংস বিক্রির অপরাধে সফিপুর বাজারের তিন ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের এ অভিযান

অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!