সর্বশেষ :
Home / সারাদেশ / টেকসই চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব নিয়ে কালিয়াকৈরে মৈত্রীবন্ধন সভা

টেকসই চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব নিয়ে কালিয়াকৈরে মৈত্রীবন্ধন সভা

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈরে টেকসই চামড়া শিল্প গড়ে তোলার লক্ষ্যে পরিবেশগত প্রভাব ও অধিকার নিয়ে
মৈত্রীবন্ধন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কালিয়াকৈর উপজেলা অফিসার্স ক্লাবের সভাকক্ষে
অ্যালায়েন্স বিল্ডিং মিটিং অন এনভায়রনমেন্টাল ইমপ্যাক্টস এন্ড রাইটস অ্যাট লেদার সেক্টর শিরোনামে এ
সভার আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সলিডার সুইসের তত্তাবধানে, ওশি
ফাউন্ডেশনের পরিচালনায় এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে এই মিটিংটি আয়োজন করা
হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউসার
আহম্মেদ এবং কালিয়াকৈর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান। সভায় সঞ্চালনার দায়িত্বে
ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের হেড অফ ইভেন্ট খন্দকার আহমেদ শাহেদ, প্রোগ্রাম কো-
অর্ডিনেটর খায়রুল আনাম এবং ক্রিয়েটিভ রাইটার শারমিন বন্য। এ সময় বক্তব্য রাখেন কালিয়াকৈর
প্রেসক্লাবের নিবার্হী সভাপতি ও যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলীম, সহ সভাপতি ও সমকাল
প্রতিনিধ এম তুষারী, সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী, শিক্ষক এইচ এম উজ্জল প্রমুখ ।
আলোচনায় চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং এই শিল্পের
টেকসই উন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা টেকসই চামড়া শিল্পের জন্য পরিবেশের
ভারসাম্য রক্ষার ওপর জোর দেন এবং একসাথে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।অনুষ্ঠানে বিভিন্ন স্তরের
সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,
ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা টেকসই চামড়া শিল্পের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর জোর দেন এবং একসাথে কাজ করার
প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের সরকারিহ কর্মকর্তা, রাজনৈতিক নেতা,
মসজিদের ইমাম, শিক্ষক, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!