নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানাধীন জরুন খেলার মাঠ এলাকা থেকে সোমবার সকালে রাজিয়া সুলতানা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই গৃহবধু হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইব্রাহীম মিয়ার স্ত্রী ।তারা জরুন খেলার মাঠ এলাকার সেলিম হোসেনের বাড়িতে ভাড়া থেকে গৃহিণীর কাজ করতেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় দীর্ঘদিন ধরে জরুন এলাকায় ভাড়াবাসায় বসবাস করতো ইব্রাহিম দম্পতি। রোববার (২০ অক্টোবর) রাত ১০ টার সময় অফিসে চলে যায় রাজিয়া সুলতানার স্বামী ইব্রাহিম।
সোমবার (২১ অক্টোবর) সকাল ৬টার সময় অফিস থেকে এসে দেখেন ভিতর থেকে নক করা। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায়
আশেপাশের লোকজন এসে দরজা ভেঙে দেখেন গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার
করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নাদি উজ্জামান বলেন,লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এঘটনা ঘটতে পারে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
projonmo21.com Popular bangla online newsportal