সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় ইউনিয়ন পরিষদ বিলুপ্ত  না করার দাবীতে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত 

জলঢাকায় ইউনিয়ন পরিষদ বিলুপ্ত  না করার দাবীতে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

 

অন্তবর্তী সরকারের স্থানীয়  সরকার উপদেষ্টা কর্তৃক ইউনিয়ন পরিষদ বিলুপ্ত  করনের অভিপ্রায়ের প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ  ইউনিয়ন পরিষদ ফোরামের মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

 

 

মঙ্গলবার দুপুরে  স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের উদ্দ্যোগে অন্তবর্তী সরকারের স্থানীয়  সরকার উপদেষ্টা কর্তৃক ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করনের অভিপ্রায়ের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। মানব বন্ধন ও সমাবেশ শেষে উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ারের মাধ্যমে  সরকারে প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনুসের বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।

 

মানব বন্ধন ও সমাবেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের  উপস্থিতে বক্তব্য  রাখেন খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান,গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মিজানুর রহমান, মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  সাইফুল ইসলাম মানিক,ইউনিয়ন পরিষদের সদস্য মোসলেম উদ্দিন,কহিনুর বেগম,পিয়ারী বেগম,হারুন অর রশিদ,শ্যামল চন্দ্র রায়, রফিকুল ইসলাম, মোসফেকুর রহমান, প্রমথ চন্দ্র রায়, রেবেকা সুলতানা,মাহমুদা বেগম,প্রমুখ। সভায় বক্তারা বলেন ইউনিয়ন পরিষদ বাতিল না করার দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!