সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় মেলার মধ্যে তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা

সালথায় মেলার মধ্যে তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় মেলার মধ্যে সাথে থাকা তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় কাশেম ব্যাপারী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন তরুণ। এসময় চাইনিজ কুড়ালের আঘাতে মিলন (৩২) নামে অপর এক যুবক আহত হয়েছেন।

 

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমাম বাড়ি মেলায় এ ঘটনা ঘটে।

 

নিহত কাশেম উপজেলার গট্টি ইউনিয়নের মধ্যবালিয়া গ্রামের গেদা বেপারীর ছেলে। আহত মিলনও একই গ্রামের মহিন উদ্দিনের ছেলে।

 

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার বিকেলে কাশেম ব্যাপারী ও মিলন জয়ঝাপের ইমাম বাড়ি মেলা ও নৌকা বাইচ দেখতে যান। তাদের সাথে দুই তরুণীও ছিল। মেলার ভেতরে কেনাকাটা সময় কাসেম ও মিলনের সাথে এক তরুণীকে উত্যক্ত করতে থাকেন স্থানীয় জয়ঝাপ গ্রামের মুসা মোল্যার মাদকাসক্ত ছেলে বাহাদুর মোল্যা নামে তরুণ।

 

এ সময় কাসেম ও মিলন প্রতিবাদ করলে বাহাদুর ক্ষিপ্ত তার দুই ভাইকে ডেকে আনে। পরে বাহাদুর (২৩) ও তার ভাই তৈয়াব (২০) এবং সোহেলসহ (১৮) কয়েকজন তরুণ চাইনিজ কুড়াল দিয়ে কাসেম ও মিলনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা কাশেমকে মৃত ঘোষনা করেন। আপর আহত মিলনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

কুপিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেন সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতির শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন এলাকার শান্ত রয়েছে।

 

উল্লেখ্য, প্রতি বছর শারদীয় দুর্গাপূজার পরদিন জয়ঝাপ গ্রামের ইমাম বাড়ি মেলা বসে ও নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। শতবছর ধরে এখানে মেলার আয়োজন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;