নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর এলাকা থেকে গত বুধবার রাত আটটার দিকে মোঃ
সোহায়েব (৫) শিশু নিঁখোজ হয়েছেন ।নিখোঁজের ৭ ঘন্টা পর রাত তিনটার দিকে অচেনা নাম্বার
থেকে ফোনে ৩ লাখ টাকা মুক্তি চেয়েছেন বলে স্বজনদের অভিযোগ ।এ ঘটনায় বুধবার রাতেই নিখোজ
শিশুর দাদা মোঃ শাজাহান মিয়া বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি নিঁখোজ সাধারন ডায়েরী দায়ের
করেছেন ।
নিঁখোজ শিশু হলেন উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে ।তারা
স্বপরিবারে টান কালিয়াকৈর এলাকার বাছেদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে পিতা রুবেল রাজধানী পরিবহনের
গাড়ি চালান এবং মা রোজিনা স্থানীয় পোষাক কারখানায় চাকরি করেন ।
নিখোঁজের পরিবার ও পুলিশ সূত্র জানায় গতকাল বুধবার টান কালিয়াকৈর এলাকার বাছেদ মিয়ার ভাড়া
বাসা থেকে নিঁখোজ হয় শিশু সোহয়েব ।এদিকে নিখোঁজের পর থেকেই আত্বীয় স্বজনের বাসা সহ
বিভিন্ন স্থানে খুজাখুজি করে সোহায়েবের স্বজনরা পরে কোথাও খুজে না পেয়ে রাতেই থানায়
নিখোজ সাধারন ডায়েরী করেন শিশুর দাদা শাজাহান আলী ।
নিখোজ শিশুর দাদা শাহাজান আলী বলেন বুধবার রাতে আমরা বাসায় বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম আমার
ছেলে ও ছেলের বউ বাহিরে ছিলেন আমার নাতি সোহায়েব বাসার সামনে খেলা করছিলো হটাৎ তাকে
ডাকতে গিয়ে দেখি সেখানে নেই ।পরে আত্বীয় স্বজনদের বাড়ি সহ বিভিন্ন স্থানে খুজাখুজি করেছি
কোথাও পাইনি ।পরে রাত ১২ একবার ও রাত তিনটার দিকে একবার অচেনা ফোন নাম্বার থেকে তিন লাখ
টাকা মুক্তিপন দাবি করে অন্যথায় লাশ পাঠিয়ে দিবে বলে হুমকি দেয় ।আমরা পুলিশকে জানিয়েছি
বিষয়টি ।আমাদের নাতিকে আমরা জীবিত ফেরত চাই ।
কালিয়াকৈর থানার পরির্দশক(অপারেশন) মো: জুবায়ের বলেন শিশু নিখোজের ঘটনায় শিশুর দাদা বাদি হয়ে
জিডি করেছেন ।শিশুটিকে উদ্ধারে আমরা চেষ্টা অব্যহত রেখেছি ।ইতিমধ্যে আমাদের কয়েকজন অফিসার
শিশুটিকে জীবিত উদ্ধারে মাঠে কাজ করছেন ।
projonmo21.com Popular bangla online newsportal