সর্বশেষ :
Home / সারাদেশ / দৌলতপুরে বৃষ্টির ঢলে রাস্তায় বেহাল অবস্থা চরম ভোগান্তি

দৌলতপুরে বৃষ্টির ঢলে রাস্তায় বেহাল অবস্থা চরম ভোগান্তি

 

 

আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি:

 

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বেশি ভাগ রাস্তা বৃষ্টির ঢলে ভেঙে গেছে। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দেখা যায় উপজেলা সদরে থানার পার্শ্ববর্তী ইটের সেলিং রাস্তায় বৃষ্টির ঢলে ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়াও সমেতপুর আমতলী সড়কের একই অবস্থা,সৃষ্টি হয়েছে খানাখন্দের। কোথাও কোথাও কাদা জমে আছে। বৃষ্টির ঢলে ইটের সেলিং রাস্তাগুলো ব্যাপক হারে গর্ত সৃষ্টি হয়েছে ফলে সাধারণ মানুষ চলাফেরা করছে এক প্রকার ঝুকি নিয়েই। এসব স্থানে ভারী যানবাহন চলতে গিয়ে বিকল হচ্ছে। রাস্তাগুলোর বেহাল হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার বেশিরভাগ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। এর মধ্যে অনেক রাস্তায় কার্পেটিং উঠে বড় বড় গর্তে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা চকমিরপুর ইউনিয়নের।

 

স্থানীয় বাসিন্দারা বলছেন, বর্ষাকালে বৃষ্টি বেশি হওয়ায় খানাখন্দ ও কাদায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো রিক্সা,অটো ও ব্যান বিকল হয়ে পড়েছে এসব রাস্তায়। এলাকাবাসী জরুরী ভিত্তিতে এসব রাস্তা সংস্কার চেয়েছেন।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতপুর আমতলী বাচামারা রাস্তা সহ বেশির ভাগ রাস্তা ভারী বৃষ্টির কারণে গর্ত হয়েছে। আমরা জেলা প্রকৌশলীকে বরাদ্দের জন্য অবগত করেছি দ্রুত সংস্কারের ব্যবস্থা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!