সর্বশেষ :
;
Home / সারাদেশ / এসএ জিন্নাহ কবিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে দৌলতপুরে মানববন্ধন

এসএ জিন্নাহ কবিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে দৌলতপুরে মানববন্ধন

 

 

 

আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি:

 

 

 

জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এস.এ. জিন্নাহ কবিরের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে দৌলতপুর  উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে দৌলতপুর বিএনপির অফিসের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ গোলাম সালাউদ্দিন সেলিম,সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম প্রমুখ।

 

 

এসময় মানববন্ধনে উপস্থিত বক্তারা দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;