সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় খেলাফত যুব মজলিশের জনশক্তি সম্মেলন

সালথায় খেলাফত যুব মজলিশের জনশক্তি সম্মেলন

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

মুক্তির রাজপথ ইসলামী খেলাফত এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত যুব মজলিশের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিশ কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিশ কেন্দ্রীয় সম্পাদক প্রশিক্ষণ মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের শূরা আমির সদস্য মাওলানা ইমদাদ বিন মাওলানা ছায়েনুদ্দিন।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, সম্পাদক সংগঠন বিভাগ মাওলানা মাহবুবুর রহমান, ফরিদপুর জেলা ছাত্র মজলিসের সভাপতি মোল্লা মুহাম্মদ রুহুল আমিন সালথা উপজেলা যুব মজলিসের সাবেক সভাপতি মুফতি মফিজুর রহমান, সালথা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম প্রমুখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;