সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে একজনের মৃত্যু

কালীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে একজনের মৃত্যু

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে কৃষকদল ও যুবদলের নেতাদের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে জাহিদুল ইসলাম শ্যামল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

নিহত শ্যামল কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোক্তারপুর মধ্যপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ও মোক্তারপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক কামালের বড় ভাই।

বুধবার (২ অক্টোবর) রাতে স্থানীয় শফিকুল মার্কেটের আরাফাত হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মোক্তারপুর ইউনিয়নের সেগুনতলা বাজারে ৭নং ওয়ার্ড বিএনপির ব্যানারে একটি সভা শেষে নেতাকর্মীরা শফিকুল মার্কেটে অবস্থান নেয়। রাত সাড়ে ৭টার দিকে কামাল ওয়ার্ডের নেতাকর্মীদের কাছে সভার বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় বড় ভাই শ্যামল এসে কামালকে সরিয়ে নিতে চাইলে সেলিম, শামসু মিয়া, মনির হোসেন ও হুমায়ুন কবির শ্যামলকে আঘাত করে। স্থানীয়রা আহত শ্যামলকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শামসুল হক কামাল বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪/৫ জনের নামে কালীগঞ্জ থানায় ২(১০)২৪ নং মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, মারামারিতে একজন নিহতের ঘটনায় থানায় ২(১০)২৪ নং মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!