সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ বাজার এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার সকালে কভার ভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে হাবিবপুর রহমান (৬০) বৃদ্ধ নিহত হয়েছেন।আহত হয়েছেন অটোরিকশার চালক সহ আরো তিন যাত্রী।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে হাবিবুর রহমান কে চিকিৎসক মৃত ঘোষণা করেন ও আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন।

নিহত বৃদ্ধ রংপুরের পীরগাছা উপজেলার পরানপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।সে উপজেলার কালামপুর এলাকায় বাড়ি করে সপরিবারে বসবাস করতেন।আহতরা হলেন জাহিদুল ইসলাম (৩৮), মনোয়ার হোসেন (৩৫) ও অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৪০) অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।এ ঘটনায় কভার ভ্যান (ঢাকা মেট্রো -অ- ১৪-০৬৬৭) টিকে আটক করলেও চালক ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায় সকাল নয়টার দিকে চন্দ্রা থেকে আসা একটি কভার ভ্যান রেললাইন আঞ্চলিক সড়কে প্রবেশ করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুইটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশা চালক সহ চার যাত্রী আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সফিপুর বাজার খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

 

নাওজোর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কভার ভ্যান আটক করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!