সর্বশেষ :
Home / সারাদেশ / বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ 

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ 

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে নাগ্রা টেক্সটাইল কারখানার শ্রমিকরা। এদিকে মহাসড়কের দুই পাশে অবরোধ থাকার দশ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষোপ্ত শ্রমিকরা ও পুলিশ সূত্রে জানা যায় গত আগস্ট মাসের বেতন ১২ সেপ্টেম্বর পরিশোধ করার কথা থাকলেও দফায় দফায় তারিখ নির্ধারণ করে কারখানা কর্তৃপক্ষ। এদিকে গত ১৭ দিন যাবত কারখানার উৎপাদন কাজ বন্ধ থাকায় শ্রমিকরা কারখানায় এসেও আবার তারা ফিরে এদিকে মঙ্গলবার সকালে কারখানায় ভিতরে দিনব্যাপী বকেয়া বেতনের দাবিতে অবস্থান নেয়। এদিকে কারখানা কর্তৃপক্ষের সারা না পেয়ে বুধবার সকালে সাড়ে নয়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এদিকে গত কয়েকদিন ধরেই গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ হয়ে আসছে। এদিকে শ্রমিকণ অসন্তোষের কারণে গত দুই দিনে ঢাকার টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে আন্দোলন করে। চন্দ্রা টু নবীনগর গত দুইদিন ধরে ই মহাসড়কটিতে শ্রমিক অসন্তোষের কারণে যানজট লেগে আছে। এদিকে দুপুরে ১২ টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে মহাসড়কে থেকে সরে গিয়ে কারখানার ভিতরে অবস্থান নেয় বিক্ষোপ্ত শ্রমিকরা। প্রায় চার ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়

 

 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ, শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা গঠনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বললেও এর রিপোর্ট লেখা পর্যন্ত কোন সূরাহা করতে পারেনি। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী মালিকপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছেন বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ তিনি আরো বলেন কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি তবে এখনো পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসেনি। তবে মহাসড়ক থেকে শ্রমিকরা সরে গিয়েছে। দুপুর ১২টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!