সর্বশেষ :
;
Home / সারাদেশ / মেহেরপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আকিব সাধারণ সম্পাদক বাবু

মেহেরপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আকিব সাধারণ সম্পাদক বাবু

 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি 

মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর,
কাভার্ডভ্যান, ট্রাংকলরি (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে রকেট বাবু পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। নির্বাচনে ১১ টি পদের মধ্যে রকেট- বাবু পরিষদ সাধারণ সম্পাদকসহ ১০ টি পদে এবং আকিব শাহজাহান পরিষদ থেকে শুধুমাত্র সভাপতি পদে আকিব জয়লাভ করেছেন।শনিবার সকাল ৮ টায় ভোটদান পর্ব শুরু হয়। চলে বিকাল ৫ টা পর্যন্ত।

নির্বাচনে মোট ১১ টি পদের বিপরীতে ২ প্যানেলে ২২ জনসহ মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ১ হাজার ৬৪৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে আকিব-শাহজাহান প্যানেলে সভাপতি পদে এস এম আকিব (মোমবাতি প্রতীক) ৭৩১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী নিজামুল ইসলাম রকেট (টেলিভিশন প্রতীক) পেয়েছেন ৫৩০ ভোট পান। নির্বাচনে রকেট-বাবু পরিষদের সাধারণ সম্পাদক পদে নির্বাচনে কুতুবউদ্দিন বাবু (বাঘ প্রতীক) নিয়ে ৭৬৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শাজাহান আলী (আনারস প্রতীকে) ভোট পেয়েছেন ৪৬৫ ভোট।

নির্বাচনে বিজয়ী রকেট বাবু পরিষদের অন্য সদস্যরা হলেন কার্যকরী সভাপতি পদে হাফিজুর রহমান (ট্রাক প্রতীক) নিয়ে ৫৯৫ ভোট। সহ-সভাপতি মিয়ারুল খান (মই প্রতীক) ৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সম্পাদক পদে জাহিদুল ইসলাম(মাছ প্রতীক) ৮২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক মিয়াজান আলী(তালা প্রতীক) ৮১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক শহীদুল ইসলাম (সেলাই রেঞ্জ প্রতীক) ৫৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। লাইন সম্পাদক আল-আমিন হোসেন(টায়ার প্রতীক) ৭৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধক্ষ্য পদে কামাল শেখ রিঙ্কু(ফুটবল প্রতীক) ৬৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;