সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ

জলঢাকায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ

 

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারীর জলঢাকায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

বুধবার দুপুরে উপজেলা বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের ফসল যাতে নস্যাৎ না হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে শান্তি মিছিল সরকারী হাইস্কুল মাঠ থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে আয়োজিত শান্তি সমাবেশে মিলিত হয়। উক্ত শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু সাইদ ডিডু চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান কবির লেলিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,

উপজেলা যুবদলের সভাপতি হারুন জোয়ার্দার,সাধারণ সম্পাদক শাহিনুর হক বাবু, বিএনপি নেতা কমিশনার আবুল বাশার মিন্টু, শরিফুল ইসলাম বাবু,

যুবদল নেতা শেখ সাদী লাভলু সহ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!