নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্টী পরিবারে বসতঘর ,শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির নগত অর্থ বিতরন অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা র্নিবাহী র্কমর্কতা কাউছার আহাম্মেদ সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়াম হলে বাইসাইকেল ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠিত হয় ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেলিম আজাদ ,ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন,পল্লী উন্নয়ন র্কমর্কতা আব্দুস সাত্তার সহ শিক্ষার্থীরা ,অভিভাবক বৃন্দ ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
এসময় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় কালিয়াকৈর উপজেলার ২০২৩/২৪ অর্থবছরের ৩য় ও ৪র্থ কিস্তির মাধ্যমে বরাদ্দ ৫২ লক্ষ ৭৮ হাজার ৫শত টাকার বিভাজন তালিকায় শিক্ষার্থীদের মাঝে ৩৩ টি বাইসাইকেল ,গরীব অসহায়দের মাঝে ১২ টি বসতঘর,ও প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত ২শত ৫৫জন শিক্ষার্থীদেও শিক্ষাবৃত্তি বিতরন করা
হয় ।
projonmo21.com Popular bangla online newsportal