নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে রোববার সকালে সুমি খাতুন(২৩) নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।নিহত ওই নারী শ্রমিক হলেন বগুড়ার ধুনট উপজেলার পশ্চিম বরনশাহী গ্রামের সুবান শেখের মেয়ে ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাতগাছী গ্রামের আবুল কালামের স্ত্রী ।ওই নারী উপজেলার মৌচাক তেলিরচালা র্পূবপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় বে ফুটওয়্যার লিমিটেড জুতা তৈরি কারখানায় চাকরী করতেন ।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় আটমাস আগে প্রেমের সম্পর্কে কালামের সাথে সুমির বিয়ে হয় ।কালামের প্রথম সংসারে দুই সন্তান রয়েছে ।সুমি তার দ্বিতীয় স্ত্রী ।বিয়ের পর থেকেই সুমি আক্তার মানসিক ও শারিরিক রোগে ভুগছিলেন এরি মধ্যে অনেক ডাক্তারকে দেখানো হয় । কিন্তু সুমি এতে সুস্থ না হওয়ায় শনিবার রাতের সাড়ে এগারোটার পর যে কোন সময় ঘরের ফ্যানের সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেন ।ওই কক্ষে সুমি একাই থাকতেন।এদিকে রবিবার সকালে সাতটার দিকে বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা অফিসে যাওয়ার জন্য ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখেন সুমির লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ।পরে বিষয়টি তার স্বামীকে ও পরে পুলিশকে জানানো হয় ।খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘরের দরজা ভেঙ্গে ওই নারীর লাশ উদ্ধার করে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়া হস্তান্তর করা হয় ।ঘটনার সময় নিহতের স্বামী বড় স্ত্রীর বাসায় ছিলেন ।
কালিয়াকৈর মৌচাক ফাঁিড় পুলিশের উপ পরির্দশক ছাইফুর রহমান মুন্সি জানান খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয় ।পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয় ।এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে
।
projonmo21.com Popular bangla online newsportal