সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযান,আর্থিক জরিমানা

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযান,আর্থিক জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত দুই দোকানে অভিযান চালিয়ে একান্ন হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এসময় সড়কের দুই পাশে অবৈধভাবে ফুটপাতে বসা দোকান উচ্ছেদ করা হয় ।

উপজেলা নির্বাহী র্কমর্কতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয় । এসময় লাবনী জেনারেল স্টোর এর মালিক শম্ভু সাহাকে কর বহির্ভূত বিদেশি কসমেটিক পণ্য বিক্রির দায়ে পঞ্চাশ হাজার টাকা ও ফুটপাত দখল করে দোকান বসানোর জন্য কামাল হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএসটিআই এর সহকারী পরিচালক, পুলিশ ও আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জানান, সরকারের কর ফাঁকি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছিল তাই এই জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থা

কবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!