হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় ১৭ কেজি গাঁজা সহ স্বামী স্ত্রী আটক ও একটি মাইক্রোবাস জব্দ করেছে থানা পুলিশ।
শনিবার ভোর রাতে পৌরসভার ট্রাফিক মোড় বঙ্গবন্ধু চত্ত্বর এলাকা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়।
আটকৃত ব্যক্তিরা হলেন নীলফামারীর হাড়োয়া ৩নং ওয়ার্ডের বসবাসরত ঝালকাঠি জেলার রাজাপুর থানার কানুদাস কারী এলাকার মৃত তানজের আলীর ছেলে হুমায়ুন (৩৮) ও তার স্ত্রী আর্নিকা আক্তার (২৫),।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট স্থাপন করে জলঢাকা পৌরসভাধীন ট্রাফিক মোড় বঙ্গবন্ধু চত্বর ঢাকা হাজী বিরিয়ানি
হাউজের সামনে মেইন সড়ক থেকে ১৭ কেজি গাঁজা মাইক্রোবাসে বহন করার সময় ওই দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-১৬ তারিখ ০৮/৬/২৪ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(গ)/৪১ রুজু করে আদালতে প্রেরন করা হয়।
অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার বলেন দেশকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান চলবে।
projonmo21.com Popular bangla online newsportal