হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় সাংসদ,
উপজেলা পরিষদ চেয়ারম্যান, ও পৌর মেয়র সংবর্ধনা দিয়েছে রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ।
বৃহস্পতিবার দুপুরে রাবেয়া চৌধুরী মহিলা কলেজ ক্যম্পাসে কলেজ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি শহীদ হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ সাদ্দাম হোসেন পাভেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু, পৌর মেয়র নাসিব সাদিক হোসেন নোভা, বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান, কলেজের আজীবন
দাতা সদস্য আমজাদ হোসেন চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য আলতাফ হোসেন চৌধুরী, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুস সালাম, কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত,প্রভাষক একরামুল হক,প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal